ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্তে আরও ৫ শিশুর মৃ’ত্যু
নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় আরও ৫ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৮ জন। তাদের মধ্যে ৬২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। নতুন এই পরিসংখ্যান জনস্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত সর্বশেষ নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত দুই মাসে হাম এবং হামের উপসর্গে সারা দেশে মোট ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামের কারণে মারা গেছে ৮৮ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪৭২ জন।
একই সময় দেশে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৩৪ জনে। আর হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৬৭ হাজার ৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে বেশি চাপ রয়েছে ঢাকা বিভাগ–এ। বিভাগটিতে হাম ও এর উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩৮ জনের। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩৭ হাজার ৭৯৪ জনে।
স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় পরিবারগুলোকে আরও সতর্ক থাকতে হবে। জ্বর, শরীরে লালচে দানা, দুর্বলতা বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।
সবশেষ তথ্য অনুযায়ী, এই পরিসংখ্যান ধরা হয়েছে গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে বুধবার (২৭ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ের ভিত্তিতে।
ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুর এই সংখ্যা জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি করছে। একই সঙ্গে শিশুদের নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তাও নতুন করে সামনে এসেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে