ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
পশুর হাটে নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের পশুর হাটগুলোতে নিরাপত্তা ও সেবাব্যবস্থা জোরদার করেছে সরকার। খামারি, ব্যবসায়ী ও ক্রেতাদের নির্বিঘ্ন লেনদেন নিশ্চিত করতে হাটে জাল টাকা শনাক্তের বিশেষ মেশিন, ব্যাংকিং সুবিধা এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
রোববার (২৪ মে) সকালে রাজধানীর দিয়াবাড়ী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশে কুরবানিযোগ্য গবাদিপশুর কোনো সংকট নেই। দেশীয়ভাবে উৎপাদিত গরু, ছাগল ও মহিষ দিয়েই এ বছরের কুরবানির চাহিদা পূরণ সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, দেশের কৃষক ও খামারিরা পর্যাপ্ত পরিমাণ পশু উৎপাদন করেছেন। ফলে কুরবানির বাজারে সরবরাহ নিয়ে কোনো ধরনের উদ্বেগের কারণ নেই।
পশু হারিয়ে যাওয়া বা চুরির বিষয়ে তিনি বলেন, বড় পশুর হাটগুলোতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। হারিয়ে যাওয়া পশু উদ্ধারে মাইকিং, তদারকি ও তাৎক্ষণিক সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে। অনেক ক্ষেত্রে দ্রুত পশু উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে বলেও জানান তিনি।
ভারতীয় বা সীমান্তপথে অবৈধভাবে গবাদিপশু প্রবেশের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সীমান্তরক্ষী বাহিনী, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
কুরবানির পশুর মূল্য নির্ধারণ প্রসঙ্গে প্রাণিসম্পদমন্ত্রী বলেন, বর্তমানে দেশে পশুর গঠন, স্বাস্থ্য, আকৃতি ও বাহ্যিক বৈশিষ্ট্য বিবেচনায় দরদামের মাধ্যমে কেনাবেচা হয়। এ কারণে একই ধরনের পশুর দামেও পার্থক্য দেখা যায়। ভবিষ্যতে ধীরে ধীরে ওজনভিত্তিক বা ‘লাইভ ওয়েট’ পদ্ধতিতে পশু বিক্রির সংস্কৃতি চালু হলে মূল্য নির্ধারণ আরও স্বচ্ছ হবে বলে তিনি মত দেন।
তিনি আরও বলেন, বাজারে বিপুল সংখ্যক ক্রেতা ও বিক্রেতার উপস্থিতির কারণে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করা কঠিন। চাহিদা ও সরবরাহের ওপর ভিত্তি করেই পশুর দাম নির্ধারিত হচ্ছে।
সরকার ঈদ পর্যন্ত দেশের বিভিন্ন পশুর হাটে শৃঙ্খলা, নিরাপত্তা ও সুষ্ঠু বেচাকেনা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল মোতায়েন রাখবে বলেও জানান মন্ত্রী। এসময় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, পরিচালক ডা. মো. বয়জার রহমান, প্রকল্প পরিচালক ডা. মো. আবদুর রহিম, ডা. মো. সফিকুর রহমানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত