ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
পদত্যাগ করলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যার্বাড
আন্তর্জাতিক ডেস্ক: স্বামীর বিরল অস্থি ক্যানসারের চিকিৎসা ও দেখভালের জন্য যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের (ডিএনআই) প্রধানের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তুলসী গ্যাবার্ড। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইতোমধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২২ মে) ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে নিজের পদত্যাগপত্র হস্তান্তর করেন তুলসী গ্যাবার্ড। আগামী ৩০ জুন থেকে তার পদত্যাগ কার্যকর হবে।
জানা গেছে, গ্যাবার্ডের স্বামী আব্রাহাম উইলিয়ামস সম্প্রতি জটিল ধরনের বোন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। পারিবারিক এই সংকটময় সময়ে স্বামীর চিকিৎসা ও মানসিক সহায়তায় পূর্ণ সময় দিতে চেয়েই সরকারি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পদত্যাগপত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তুলসী গ্যাবার্ড বলেন, জাতীয় গোয়েন্দা বিভাগের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া তার জন্য ছিল বড় সম্মানের। তবে ব্যক্তিগত জীবনের কঠিন বাস্তবতার কারণেই তাকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, আগামী কয়েক মাস তার স্বামীর জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। এ সময় পরিবারের পাশে থাকাকেই তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখছেন। গ্যাবার্ডের ভাষায়, তার স্বামী সবসময়ই তার সবচেয়ে বড় শক্তির উৎস ছিলেন।
সাবেক ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ড পরে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক শিবিরে যোগ দেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তাকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব পালনকালে জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন তিনি।
হোয়াইট হাউসের সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্যাবার্ডের পদত্যাগকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তার স্বামীর সুস্থতা কামনা করে পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তারা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে