ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ইরানে হামলা না করার আহ্বান সৌদি আরবের
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র হজ শেষ না হওয়া পর্যন্ত ইরানে বড় ধরনের সামরিক অভিযান না চালাতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে সৌদি আরব। হজের সময় মক্কায় মুসলিমদের সবচেয়ে বড় জমায়েত হয় বলে জানিয়েছে দেশটি।
সংবাদমাধ্যম নিউ আরব বৃহস্পতিবার (২১ মে) প্রতিবেদনে জানিযেছে, হজকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্রকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইরানে আপাতত হামলা না চালানোর বিষয়ে আলোচনা করেছেন।
চলতি বছর হজের প্রধান দিন আরাফাত হবে ২৬ মে।
আরব দেশগুলো মনে করছে, এ সময়ে কোনো সামরিক সংঘাত শুরু হলে পুরো অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি হতে পারে এবং লাখো হজযাত্রী ঝুঁকিতে পড়তে পারেন।
আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আরব দেশগুলো এ বিষয়ে এক অবস্থান নিয়েছে এবং কূটনীতিক সমাধানকেই গুরুত্ব দিচ্ছে।
দেশগুলো মার্কিন সরকারকে আরও জানিয়েছে, হজের সময় কোনো হামলা হলে পুরো অঞ্চলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজ করতে আসা লাখ লাখ মানুষ আটকা পড়ে যেতে পারেন এই অঞ্চলে।
এর আগে গত ২৮ মে ইরানে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। ওই সময় পবিত্র রমজান মাস চলছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ