ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
জাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির সময় শিক্ষার্থী আটক
ডুয়া নিউজ : ভর্তি পরীক্ষায় জালিয়াতি করার সময় পারমিতা দত্ত ভূমি নামে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের সমাজ বিজ্ঞান অনুষদের ২য় শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে ব্যবসায়িক শিক্ষা অনুষদ (বিবিএ) থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, ভর্তি পরীক্ষার শেষ দিনে দ্বিতীয় শিফটের পরীক্ষায় বিবিএ কেন্দ্রের ১৯ নং কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন পারমিতা। এ সময় মোবাইল দেখে উত্তরপত্র (ওএমআর) পূরণ করেছিলেন তিনি। বিষয়টি কক্ষ পরিদর্শকের নজরে এলে তিনি শৃঙ্খলা কমিটিকে অবগত করেন। পরে শৃঙ্খলা কমিটি ও প্রক্টরিয়াল বডি পারমিতাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে যান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, “পরীক্ষায় নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মোবাইল নিয়ে কেন্দ্রে আসেন অভিযুক্ত ছাত্রী। প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেন্দ্রের বাইরে একজনকে পাঠান তিনি। এমন সময় পরিদর্শক তাকে মোবাইলসহ ধরে ফেলেন এবং প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন। আমরা ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে মামলা করে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করব।”
প্রক্টর আরও বলেন, মোবাইল কোর্ট না থাকায় ওই ভর্তিচ্ছুর বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বাদী হয়ে মামলা করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর