ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে অংশ নিলেই মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ৬০০ ঘণ্টার প্রশিক্ষণ কোর্সে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে। তিন মাস মেয়াদি এ প্রশিক্ষণ পরিচালনা করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৬৪ জেলার ৮টি বিভাগের কর্মপ্রত্যাশী যুব ও যুব নারীরা এ কোর্সে আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে আইসিটি বা কম্পিউটারের মৌলিক ধারণা এবং ইংরেজি দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ১৫-৬-২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন সফলভাবে সম্পন্ন করার পর কপি ডাউনলোড করতে হবে। যোগ্য আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে এইচএসসি বা সমমান পাস হতে হবে এবং বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
প্রকল্প অনুযায়ী, ১ জুলাই ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ৩ মাসব্যাপী (প্রতিদিন ৮ ঘণ্টা) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ শেষে নির্বাচিত প্রার্থীরা সনদপত্র পাবেন এবং অংশগ্রহণকারীদের জন্য কোনো ফি লাগবে না। প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা যাতায়াত ভাতা, সকালের নাশতা, দুপুর ও বিকেলের খাবার প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লিখিত পরীক্ষা ২০-৬-২০২৬ (শনিবার) এবং মৌখিক পরীক্ষা ২১-০৬-২০২৬ (রবিবার) অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান ও বিস্তারিত সময়সূচি এসএমএসের মাধ্যমে জানানো হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৪-৬-২০২৬ তারিখে প্রকাশ করা হবে এবং তা এসএমএসেও জানানো হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর