ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ; বাংলাদেশিদের জন্যও আবেদনের সুযোগ
ডুয়া ডেস্ক : আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক পর্যায়ে স্কলারশিপ দিচ্ছে ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ব্রিস্টল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ প্রায় সকল দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের জন্য সময়সীমা আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৫।
‘থিঙ্ক বিগ’ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি প্রদানের জন্য অনুদান পাবেন। ১৯০৯ সালে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পাওয়া ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের বিশ্বব্যাপী উদ্ভাবনী গবেষণার জন্য সুনাম রয়েছে।
স্কলারশিপের সুযোগ-সুবিধা:
- স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৬, ৫০০ থেকে ১৩,০০০ পাউন্ডের উপবৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৯, ৯৪, ৫০০ থেকে ১৯, ৮৯, ০০০ টাকা (১ পাউন্ড সমান ১৫৩ টাকা ধরে)
- প্রদত্ত অর্থ শুধুমাত্র টিউশন ফি প্রদানেই ব্যবহার করা যাবে।
আবেদনের যোগ্যতা:- স্নাতক পর্যায়ে উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল থাকতে হবে।
- আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন, ডেন্টিস্ট্রি এবং ভেটেরিনারি সায়েন্স বিভাগের বাইরে যেকোনো বিষয়ে স্নাতক পাঠ্যক্রমে ভর্তি হতে পারবেন।
- অন্য কোনো তহবিলের জন্য টিউশন ফি আবেদনকারী হতে পারবেন না।
- ইংরেজি দক্ষতার প্রমাণ সরবরাহ করতে হবে।
আবেদনের সময়সীমা: ২৪ ফেব্রুয়ারি ২০২৫
আবেদনের প্রক্রিয়া: অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু