ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম, তদন্ত কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রধানমন্ত্রীর তারেক রহমানের দৃষ্টিগোচর হলে বিষয়টি তদন্তের জন্য শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে কঠোর নির্দেশ দেওয়া হয় এবং পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৮ মে) এ বিষয়ে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জরুরি বৈঠক করেন। বৈঠকে অনিয়মের সঙ্গে জড়িতদের কার্যাদেশ বাতিলের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে, স্কুল ফিডিং প্রকল্পে শিশুদের নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে। ১১টি উপজেলায় পরিচালিত অনুসন্ধানে দেখা যায়, সপ্তাহে কলা ও ডিম-স্যান্ডউইচ বিতরণ কর্মসূচিতে প্রায় ১৭ কোটি টাকার অনিয়ম বা লোপাটের অভিযোগ রয়েছে। এসব নিম্নমানের খাবার গ্রহণ করে শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে বলেও দাবি করা হয়েছে।
ছুটির দিন শনিবার জারি করা এক নির্দেশনায় বলা হয়, কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় মামলা-সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে খাবার গ্রহণের আগে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের তা ভালোভাবে যাচাই করার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সারাদেশের প্রায় ১৫০টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের ১৭ নভেম্বর থেকে স্কুল ফিডিং প্রকল্প চালু রয়েছে। প্রায় ৫ হাজার কোটি টাকার এই প্রকল্পে বর্তমানে শিশুদের জন্য ডিম, স্যান্ডউইচ, দুধ, কলা ও বিস্কুটসহ পাঁচ ধরনের খাবার সরবরাহ করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর