ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
জাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে শিক্ষার্থী আটক
ডুয়া ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় জালিয়াতি করার সময় পারমিতা দত্ত ভূমি নামে এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সমাজ বিজ্ঞান অনুষদ এর ২য় শিফট এর পরীক্ষা চলাকালে ব্যবসায়িক শিক্ষা অনুষদ (বিবিএ) থেকে তাকে আটক করা হয়।
ভর্তি পরীক্ষার শেষ দিন দ্বিতীয় শিফটের পরীক্ষায় বিবিএ কেন্দ্রের ১৯ নং কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন পারমিতা। এ সময় তিনি মোবাইল ব্যবহার করে উত্তরপত্র (ওএমআর) পূরণ করছিলেন। বিষয়টি কক্ষ পরিদর্শকের নজরে এলে তিনি শৃঙ্খলা কমিটিকে জানিয়ে দেন। পরে, শৃঙ্খলা কমিটি ও প্রক্টরিয়াল বডি পারমিতাকে প্রক্টর অফিসে নিয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, পরীক্ষায় নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মোবাইল নিয়ে কেন্দ্রে আসেন অভিযুক্ত ছাত্রী। তিনি প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপে মাধ্যমে কেন্দ্রের বাইরে একজনকে পাঠান। পরবর্তীতে, পরিদর্শক তাকে মোবাইলসহ ধরেন এবং প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন। আমরা ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে মামলা করে আশুলিয়া থানা পুলিশ এর কাছে হস্তান্তর করব।
তিনি আরও বলেন, মোবাইল কোর্ট না থাকায়, ওই ভর্তিচ্ছুর বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা রুজু করার প্রক্রিয়া চলছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বাদী হয়ে মামলা করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)