ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিল্পখাতকে আধুনিক করতে উদ্যোগ নিয়েছে সরকার: পাটমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের চামড়া শিল্পখাতকে আরও আধুনিক ও লাভজনক খাতে পরিণত করতে সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি নানা উদ্যোগ হাতে নিয়েছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এ খাতের উন্নয়নে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে এবং তা বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।
রোববার (১৭ মে) রাজধানীর মতিঝিলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘চামড়া শিল্পখাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গঠিত টাস্কফোর্স’-এর নবম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান খান, বেপজার নির্বাহী পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ টাস্কফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার চামড়া শিল্পখাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং একটি চামড়াও যেন নষ্ট না হয়, সে বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে। পশু জবাই থেকে শুরু করে চামড়া বাজারজাত পর্যন্ত পুরো প্রক্রিয়াকে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এতে চামড়া শিল্প দেশের অন্যতম প্রধান আয়ের খাতে পরিণত হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, কোরবানির মৌসুমে চামড়া সংরক্ষণের সক্ষমতা বাড়াতে হবে, যাতে কোনো চামড়া নষ্ট না হয়। একই সঙ্গে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স নিশ্চিত করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
খন্দকার আব্দুল মুক্তাদির জানান, কোরবানির ঈদে সংগৃহীত পশুর চামড়া এতিমখানা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। এজন্য চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংরক্ষণ এবং মানসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) প্রতিনিধিরা চামড়া ব্যবসায়ীদের সহজ শর্তে ব্যাংক ঋণ দেওয়ার দাবি জানান। এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। পাশাপাশি দ্রুত আর্থিক সহায়তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় সাভারের ট্যানারি শিল্প এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা এবং চামড়া শিল্পনগরীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে