ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
শিরিন সুলতানা এমপিকে ঢাবি অ্যালামনাইয়ের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য শিরিন সুলতানাকে বিশেষ সংবর্ধনা প্রদান করেছে সংগঠনটি। শনিবার (১৬ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা জানানো হয়।
সংগঠনের নির্বাহী কমিটির অষ্টম সভার শুরুতেই নবনির্বাচিত সংসদ সদস্য শিরিন সুলতানাকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব এ টি এম আব্দুল বারী ড্যানী।
সংবর্ধনা অনুষ্ঠানে শামসুজ্জামান দুদু বলেন, "আমাদের সংগঠনের সদস্য শিরিন সুলতানা সংসদ সদস্য নির্বাচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত গর্বের। আমরা আশা করি, তিনি জাতীয় সংসদে জনগণের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উন্নয়নেও ভূমিকা রাখবেন।"
সংবর্ধনা শেষে নির্বাহী কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে সংগঠনের ডিজিটাল রূপান্তর এবং আগামী বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুর রহমান মাইকেল, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, মো. মোস্তাফিজুর রহমান, আশরাফুল হক মুকুল, মাহফুজা রহমান চৌধুরী, মো. নিজামুল কবীর, মো. ইলিয়াস উদ্দিন খান, রশিদ আহমেদ (মামুন), ড. মো. শরিফুল ইসলাম দুলু এবং গোপাল চন্দ্র দেবনাথ।
উপস্থিত সদস্যবৃন্দ শিরিন সুলতানা এমপি-র সাফল্য কামনা করেন এবং সংগঠনের লক্ষ্য পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুন)
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- গ্রুপ সেরার লড়াইয়ে আজ ফ্রান্স বনাম নরওয়ে, যেভাবে দেখবেন ম্যাচ