ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সীমান্ত নিয়ে যা জানালেন আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এসব হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, সীমান্তে লাশের ওপর দিয়ে দুটো দেশের মধ্যে সত্যিকারের বন্ধুত্ব গড়ে উঠতে পারে না। একই সঙ্গে এই হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৫ মে) ড. আসিফ নজরুল ফেসবুক পোস্টে লেখেন, গত ১৩ মে লালমনিরহাটের আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে খাদেমুল ইসলাম নিহত হন। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেও সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ড একাধিকবার ঘটেছে।
তিনি উল্লেখ করেন, কেউ সত্যিই অবৈধভাবে সীমান্ত পার হতে চাইলে তাকে গ্রেপ্তার করা সম্ভব, এমনকি ফাঁকা গুলি করে ভয় দেখিয়েও থামানো যায়। কিন্তু বাস্তবে গ্রেপ্তারের কোনো ঘটনা নেই, ফাঁকা গুলিও নেই, আহত হওয়ার খবরও নেই; কেবল সরাসরি গুলিতে বাংলাদেশের মানুষ নিহত হচ্ছেন।
ড. আসিফ নজরুল জানান, এই ইস্যুতে তিনি আগেও সরব ছিলেন। অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালনের সময়ও সীমান্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ জানানো হতো, কৈফিয়ত তলব করা হতো এবং সীমান্তে কঠোর অবস্থান বজায় রাখা হতো বলে তিনি উল্লেখ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে