ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তানভীর গনি
নিজস্ব প্রতিবেদক: দেশের আমদানিনির্ভর অর্থনীতিতে ঝুঁকি কমাতে ‘হেজিং’ প্রথা চালুর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও শেয়ারবাজার বিষয়ক) তানভীর গনি। তিনি জানিয়েছেন, এই লক্ষ্য বাস্তবায়নে কমোডিটি এক্সচেঞ্জ একটি যুগান্তকারী ভূমিকা রাখবে।
বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ভবনে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সভার বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
সভায় অর্থমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তানভীর গনি জানান, সরকার শেয়ারবাজার নিয়ন্ত্রণ ব্যবস্থায় ‘ডিরেগুলেশন’ বা আমলাতান্ত্রিক জটিলতা কমানোর পরিকল্পনা করছে। এছাড়া মিউচুয়াল ফান্ডগুলোকে আরও সক্রিয় করা এবং সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সিএসইর কমোডিটি ডেরিভেটিভস সেগমেন্ট নিয়ে সচেতনতামূলক কাজের প্রশংসা করে তিনি বলেন, নতুন এই বিনিয়োগ মাধ্যম চালুর জন্য সিএসই সম্পূর্ণ প্রস্তুত। খুব দ্রুতই দেশে কমোডিটি এক্সচেঞ্জ দৃশ্যমান হবে।
সভায় সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বাজারের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন। এছাড়া আইটি প্রধান মেজবাহ উদ্দিন এবং সহকারী মহাব্যবস্থাপক মো. ফয়সাল হুদা এক্সচেঞ্জ চালুর প্রযুক্তিগত ও পদ্ধতিগত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত প্রেজেন্টেশন দেন।
সিএসই চেয়ারম্যান হাবিবুর রহমান সভায় জানান, কমোডিটি এক্সচেঞ্জ চালুর লক্ষ্যে ব্রোকার ও নির্দিষ্ট পণ্য অনুমোদনের চূড়ান্ত অপেক্ষায় রয়েছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে, পরিচালক এমদাদুল ইসলাম মনে করেন, এই উদ্যোগ দেশের অর্থনীতির জন্য একটি বড় মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)