ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
দেউলিয়া হওয়ার পথে গ্লোবাল হেভি কেমিক্যালস
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এবং দেশের সুপরিচিত শিল্পগোষ্ঠী অপসোনিন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড এক চরম অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে। কোম্পানিটির আর্থিক অবস্থা এতটাই নাজুক যে, বর্তমানে এর বাণিজ্যিক কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ২০২৪–২৫ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে প্রতিষ্ঠানটির এই দেউলিয়া প্রায় অবস্থার চিত্র উঠে এসেছে।
নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, গ্লোবাল হেভি কেমিক্যালসের স্বল্পমেয়াদী দায়ের পরিমাণ ১৩৮ কোটি ২৫ লাখ টাকা ছাড়িয়েছে। এর মধ্যে ব্যাংক ঋণই রয়েছে ৯১ কোটি ৫৫ লাখ টাকা। বিপরীতে কোম্পানির চলতি সম্পদের পরিমাণ মাত্র ১৬ কোটি ৯৮ লাখ টাকা। অর্থাৎ, দেনা মেটানোর মতো পর্যাপ্ত সম্পদ কোম্পানিটির হাতে নেই, যা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলেছে।
মাত্র এক বছরের ব্যবধানে কোম্পানিটির ব্যবসায়িক ধস নেমেছে। ২০২৩–২৪ অর্থবছরে যেখানে ৭৪ কোটি ৪২ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছিল, সেখানে ২০২৪–২৫ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৩১ কোটি ৩২ লাখ টাকায়। এক বছরেই বিক্রি কমেছে প্রায় ৫৮ শতাংশ।
আর্থিক সংকটে গত বছরের ১৫ অক্টোবর কারখানাটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ৩১ অক্টোবর গ্যাস সংযোগ ছাড়াই চালানো সম্ভব এমন কয়েকটি ইউনিটে সীমিত আকারে উৎপাদন শুরু হলেও তা মূল ব্যবসায়িক সংকট কাটাতে পারছে না।
নিরীক্ষক জানিয়েছেন, ২০১১ ও ২০২৪ সালে জমি পুনর্মূল্যায়ন করে কাগজে-কলমে সম্পদের মূল্য বাড়ানো হলেও যন্ত্রপাতি ও ভবনের বর্তমান বাজারমূল্য যাচাই করা হয়নি। এতে কোম্পানির আর্থিক বিবরণীতে অসংগতি রয়ে গেছে। এছাড়া সাধারণ বিনিয়োগকারীদের ৩৩ লাখ টাকার অবণ্টিত লভ্যাংশ এখনো সরকারি ফান্ডে (সিএমএসএফ) জমা দেয়নি কোম্পানিটি।
এই প্রতিকূল পরিস্থিতি গ্লোবাল হেভি কেমিক্যালসের ‘গোয়িং কনসার্ন’ বা টিকে থাকার সক্ষমতাকে চরম অনিশ্চয়তায় ফেলেছে। ২০১৩ সালে তালিকাভুক্ত হওয়া এই কোম্পানিতে সাধারণ বিনিয়োগকারীদের ৩১.৪০ শতাংশ মালিকানা রয়েছে, যারা এখন বড় ধরনের আর্থিক ঝুঁকিতে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)