ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
টানা উত্থানে বিনিয়োগকারীদের আস্থা ফিরছে, ঈদের আগে স্বস্তি
নিজস্ব প্রতিবেদক: টানা উত্থানের মধ্য দিয়ে আজ (১৪ মে) সপ্তাহের শেষ কার্যদিবস শেষ হয়েছে শেয়ারবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও বেড়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, পবিত্র ঈদের আগে বাজারের এই ধারাবাহিক উত্থান অত্যন্ত ইতিবাচক। এটি বিনিয়োগকারীদের মধ্যে বাজারের প্রতি আস্থা আরও জোরদার করতে সহায়ক ভূমিকা রাখছে।
তাদের মতে, গত দুই দিন ধরে নিয়ন্ত্রক সংস্থার নেওয়া কিছু ইতিবাচক সিদ্ধান্ত বাজারকে আরও স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব উদ্যোগ বাজারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের মনোভাব ইতিবাচক করতে সক্ষম হয়েছে।
বিশ্লেষকরা আশা প্রকাশ করেছেন, আগামী দিনগুলোতে এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে। বাজারের এই পরিস্থিতি ঈদকে সামনে রেখে বিনিয়োগকারীদের জন্য স্বস্তি বয়ে এনেছে বলে মনে করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৫.২২ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬.১২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৯.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৮১.৬৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৯৯টির দর বেড়েছে, ১৪৪টির দর কমেছে এবং ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৯৯৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৮৫৬ কোটি ৯ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১৪১ কোটি ২১ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৩৪ কোটি ৬৩ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২২০ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৬টির, কমেছে ৭২টির এবং পরিবর্তন হয়নি ৩২টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৪.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭৭.১৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৩.০৫ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)