ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
হিসাবের মারপ্যাঁচে রহিমা ফুড: মুনাফার খবর দিয়েও বড় লোকসানে কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের আর্থিক হিসাবে বড় ধরনের অসংগতি ধরা পড়েছে। ব্যাংক আমানতের সুদ গণনায় ‘করণিক ভুল’ হয়েছে দাবি করে গত ৩ মে প্রকাশিত মুনাফার প্রতিবেদন সংশোধন করেছে কোম্পানিটি। সংশোধিত এই তথ্যে আগের মুনাফার পরিবর্তে এখন বড় অঙ্কের লোকসান দেখানো হচ্ছে, যা নিয়ে বিনিয়োগকারীদের মাঝে তোলপাড় শুরু হয়েছে।
কোম্পানিটির সংশোধিত প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ পয়সা। অথচ গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটি ১০ পয়সা মুনাফায় ছিল।
নয় মাসের (জুলাই ’২৫-মার্চ ’২৬) সম্মিলিত হিসাবে চিত্রটি আরও হতাশাজনক। গত বছরের ২৬ পয়সা মুনাফার বিপরীতে এবার ১৮ পয়সা লোকসান দাঁড়িয়েছে। অর্থাৎ, লভ্যাংশের আশা করা বিনিয়োগকারীরা এখন লোকসানের ভাগীদার হচ্ছেন।
শুধু মুনাফা নয়, কোম্পানির অন্যান্য সূচকও নিম্নমুখী। শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৯ টাকা ৪৩ পয়সা থেকে কমে ৯ টাকা ৮ পয়সায় নেমে এসেছে। সবচেয়ে উদ্বেগজনক হলো শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস)। গত বছরের ৮৬ পয়সার নগদ প্রবাহ এবার মাত্র ৭ পয়সায় এসে ঠেকেছে, যা কোম্পানির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে।
আর্থিক প্রতিবেদনের এই নাটকীয় পরিবর্তনের প্রভাব পড়েছে রহিমা ফুডের শেয়ার দরেও। গত ৬ মাসে ১৭০ টাকা থেকে কমতে কমতে শেয়ারটির দর ১০০ টাকার নিচে নেমে এসেছিল। মুনাফার খবরে মাঝে কিছুটা ঘুরে দাঁড়ালেও সংশোধিত প্রতিবেদনের পর গত এক মাসে দর কমেছে প্রায় ১৭ শতাংশ। বুধবার কোম্পানিটির শেয়ার ১০৭ টাকায় লেনদেন হতে দেখা গেছে।
বাজার সংশ্লিষ্ট ও সাধারণ বিনিয়োগকারীরা একে ‘অপেশাদার আচরণ’ হিসেবে দেখছেন। হিসাবের এই বড় ধরনের ত্রুটি অনিচ্ছাকৃত নাকি শেয়ার দর কৃত্রিমভাবে নিয়ন্ত্রণের কোনো অপকৌশল, তা খতিয়ে দেখতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি-র জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে পুঁজিবাজারে আস্থার সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)