ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
কাস্টডিয়াল সেবায় নামছে এবি ব্যাংক; আয়ের নতুন উৎস তৈরির পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারভিত্তিক আর্থিক সেবায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে এবি ব্যাংক পিএলসি। এখন থেকে বিভিন্ন মিউচুয়াল ফান্ড, সিকিউরিটিজ ও আর্থিক সম্পদের কাস্টডিয়ান (তত্ত্বাবধায়ক) হিসেবে দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছে ব্যাংকটি।
মঙ্গলবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৩ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
এবি ব্যাংকের পরিচালনা পর্ষদ কোম্পানির মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন (এমওএ)-এর উদ্দেশ্য ধারায় নতুন এই সেবা অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন করেছে। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, প্রচলিত আইন ও নিয়ন্ত্রক কাঠামোর মধ্যে থেকে ব্যাংকটি বিভিন্ন আর্থিক উপকরণের কাস্টডিয়ান হিসেবে কাজ করতে পারবে। তবে এই সিদ্ধান্ত কার্যকরের আগে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের সম্মতির প্রয়োজন হবে। আগামী ১৮ জুন অনুষ্ঠিতব্য ব্যাংকের ৪৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন নেওয়া হবে।
শেয়ারবাজারে কাস্টডিয়াল সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও মিউচুয়াল ফান্ডের সম্পদ নিরাপদে সংরক্ষণ, তদারকি এবং লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব রাখা হয় এই সেবার মাধ্যমে। এতে সম্পদের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হয়। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এবি ব্যাংক এই সেবায় যুক্ত হলে তাদের আয়ের একটি নতুন উৎস তৈরি হবে এবং শেয়ারবাজারে সেবার গুণমান ও প্রতিযোগিতা বাড়বে।
১৯৮৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এবি ব্যাংক বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ৮৯৫ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা পরিশোধিত মূলধনের এই ব্যাংকটির শেয়ার সংখ্যা প্রায় ৮৯ কোটি ৫৭ লাখ। ২০২৬ সালের ৩০ এপ্রিলের তথ্য অনুযায়ী, ব্যাংকের শেয়ারের সিংহভাগ (৪৫.৩০%) রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৪.৬৪%, উদ্যোক্তা পরিচালকদের হাতে ১৮.৯%, সরকারের হাতে ০.৫৭% এবং বিদেশিদের হাতে ০.৫৪% শেয়ার রয়েছে।
সাম্প্রতিক সময়ে ঋণনির্ভর ব্যবসার বাইরে গিয়ে আধুনিক ও বিকল্প আর্থিক সেবায় গুরুত্ব দেওয়ার অংশ হিসেবেই এবি ব্যাংকের এই নতুন পথচলা।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)