ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বেশি মুনাফার আশায় শেয়ার আটকে রেখেছেন বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: গতকালের ধারাবাহিকতায় আজ (১৩ মে)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক বাড়লেও টাকার অঙ্কে লেনদেন কমেছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরই পতন হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে বাজারে ইতিবাচক পরিস্থিতি তৈরি হলেও বিনিয়োগকারীরা ভবিষ্যতে আরও বেশি মুনাফার প্রত্যাশায় শেয়ার বিক্রি করছেন না। ধরে রাখছেন নিজেদের শেয়ার। এ কারণেই সূচক বাড়লেও টাকার অঙ্কে লেনদেন কমে গেছে।
তাদের মতে, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে গত কয়েকদিন শেয়ারবাজারে টানা পতন দেখা গেছে। ওই সময় অনেক বিনিয়োগকারীই লেনদেন থেকে সরে ছিলেন এবং পরবর্তী উত্থানের জন্য বাজার পর্যবেক্ষণ করছিলেন। গতকাল বাজারে উত্থান শুরু হলে অনেকে মুনাফা তুলে নেন, আবার কেউ কেউ শেয়ার কিনতে শুরু করেন। এতে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়ে যায়।
তবে আজ সূচক বাড়লেও পরিস্থিতি ভিন্ন। বিনিয়োগকারীরা এখন আগামীতে আরও বেশি মুনাফা হওয়ার আশায় শেয়ার বিক্রি করে লাভ তোলার চেয়ে শেয়ার ধরে রাখাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ফলে লেনদেনের পরিমাণ আজ কিছুটা কমেছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৩.৪৩ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫.২৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৯০.৭১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫২টির দর বেড়েছে, ১৮৬টির দর কমেছে এবং ৫৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৮৫৬ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ১ হাজার ১০১ কোটি ৫২ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ২৪৫ কোটি ৪৩ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২১ কোটি ৫ লাখ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২২৭ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৫টির, কমেছে ১০৫টির এবং পরিবর্তন হয়নি ২৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭৭.১৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৩৪.৫৫ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)