ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
একদিনের লাফে ডিএসইতে লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের পতনের জের কাটিয়ে অবশেষে ঊর্ধ্বমুখী হয়েছে শেয়ারবাজার। আজ (১২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক বেড়েছে, বেড়েছে টাকার অঙ্কে লেনদেনও। অধিকাংশ কোম্পানির শেয়ারদরও বেড়েছে এই দিনে।
মাত্র একদিনের এই উত্থানে ৯ কার্যদিবস পর আবারও ডিএসইতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে হাজার কোটি টাকা। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এটি বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক সংকেত।
তাদের পর্যবেক্ষণে, সাম্প্রতিক সময়ে ধীরে ধীরে পতন ঘটলেও আজ স্বাভাবিক গতিতেই সূচকের উত্থান হয়েছে। বিনিয়োগকারীদের অংশগ্রহণও ছিল ইতিবাচক। আতঙ্কমুক্ত হয়ে লেনদেনে অংশ নিতেই হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। আশা করা যাচ্ছে, আগামী দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে।
এর কারণ হিসেবে তারা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে, যা শেয়ারবাজারে প্রভাব ফেলেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২২৯.৯৫ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩.৫১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮৯.১৭ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮৮টির দর বেড়েছে, ১৩৮টির দর কমেছে এবং ৬৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ১ হাজার ১০১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায়৭১৪ কোটি ৯৭ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৩৮৬ কোটি ৫৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২১ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২০ কোটি ৫১ লাখ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৫ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১১টির, কমেছে ৬৭টির এবং পরিবর্তন হয়নি ২৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৪.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭৭.১৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৩.৯৩ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ