ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রের সহায়তার ওপর নির্ভরশীলতা কমাতে চায় ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আগামী এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরশীলতা কমাতে চায় ইসরাইল।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তিনি চান যুক্তরাষ্ট্রের আর্থিক সামরিক সহায়তা ধীরে ধীরে শূন্যের কোঠায় নেমে আসুক।
বর্তমানে ইসরাইল প্রতি বছর যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা পেয়ে থাকে। ২০১৮ থেকে ২০২৮ সাল পর্যন্ত মোট ৩৮ বিলিয়ন ডলারের সহায়তা চুক্তি দুই দেশের মধ্যে কার্যকর রয়েছে।
তবে নেতানিয়াহুর মতে, ওয়াশিংটন-তেল আবিবের আর্থিক সম্পর্ক নতুনভাবে মূল্যায়নের সময় এসেছে। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে ইসরাইলের প্রতি জনসমর্থন কমেছে। এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রায় ৬০ শতাংশ নাগরিক ইসরাইল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন।
নেতানিয়াহুর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দেশের প্রভাব ও অপপ্রচারের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরান প্রসঙ্গে তিনি বলেছেন, তেহরানের বর্তমান সরকার দুর্বল হয়ে পড়লে বা পতন হলে হিজবুল্লাহ, হামাস এবং হুথি-এর মতো গোষ্ঠীগুলোও দুর্বল হয়ে পড়তে পারে।
ইরানের সরকারকে উৎখাত করা সম্ভব কি না-এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, এটা সম্ভব, তবে নিশ্চিতভাবে বলা যায় না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ