ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সাবেক এমপি আ স ম ফিরোজের জামিন মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য ও দশম জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজকে জামিন দিয়েছেন উচ্চ আদালত। তিনি দীর্ঘদিন ধরে বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
রবিবার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
এর আগে অসুস্থতার কথা উল্লেখ করে উন্নত চিকিৎসার জন্য আ স ম ফিরোজের পক্ষে হাইকোর্টে জামিন আবেদন করা হয়। আবেদনটির পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেন। রোববার রুলের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উচ্চ আদালতের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। তিনি জানান, শিগগিরই আ স ম ফিরোজ কারামুক্ত হয়ে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, জুলাইয়ের অভ্যুত্থান চলাকালে ঢাকায় এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় ভাটারা থানায় দায়ের করা হত্যা মামলায় আ স ম ফিরোজকে ২০২৫ সালের ২৩ আগস্ট বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি