ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
শিক্ষায় বরাদ্দ বাড়ছে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষকতার মানোন্নয়নে আগামী ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে শিক্ষা খাত। এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। সম্প্রতি এক অনুষ্ঠানে শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দের ইঙ্গিতও দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় ৫০ হাজার ৩০২ কোটি টাকা এবং প্রাথমিক ও গণশিক্ষায় ৪২ হাজার ১৪৫ কোটি টাকা বরাদ্দের প্রাক্কলন করা হচ্ছে। দুই খাত মিলিয়ে মোট বরাদ্দ দাঁড়াচ্ছে ৯২ হাজার ৪৪৭ কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় ৯ হাজার ৪৮০ কোটি টাকা বেশি।
অর্থ বিভাগ জানিয়েছে, আগামী অর্থবছরে সম্ভাব্য ব্যয় কাঠামোর মধ্যে শিক্ষা খাতকে শীর্ষ অবস্থানে রাখা হচ্ছে। সর্বোচ্চ ব্যয়ের ১০টি খাতে মোট ৩ লাখ ৫৭ হাজার ৪১৪ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে, যেখানে চলতি অর্থবছরে বরাদ্দ ছিল ৩ লাখ ২৭ হাজার ২৪৪ কোটি টাকা। ফলে এক বছরে এই খাতে বরাদ্দ বাড়ছে ৩০ হাজার ১৭০ কোটি টাকা।
এই তালিকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে। এ খাতে প্রস্তাবিত বরাদ্দ ৫০ হাজার ৩০২ কোটি টাকা, যা চলতি অর্থবছরের ৪৭ হাজার ৫৬৪ কোটি টাকার তুলনায় ২ হাজার ৭৩৮ কোটি টাকা বেশি।
গত বৃহস্পতিবার (৭ মে) এক অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষার গুণগত মান ও শিক্ষকতার মানোন্নয়নে সরকার বাজেট বাড়িয়েছে। একই সঙ্গে তিনি জানান, শিক্ষা খাতকে আরও শক্তিশালী করতে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর