ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
অবশেষে থামছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
নিজস্ব প্রতিবেদক: চার বছরের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে অবশেষে সাময়িক বিরতিতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। আজ ৯ মে থেকে শুরু হওয়া তিন দিনের যুদ্ধবিরতি চলবে আগামী ১১ মে পর্যন্ত।
এই সময়ের মধ্যে দুই দেশ সব ধরনের হামলা ও পাল্টা হামলা বন্ধ রাখবে। পাশাপাশি উভয় পক্ষ ১ হাজার করে মোট ২ হাজার যুদ্ধবন্দি মুক্তি দেবে বলেও জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে যুদ্ধবিরতির বিষয়টি ঘোষণা করেন।
ট্রাম্প জানান, তার অনুরোধে রাশিয়া ও ইউক্রেন সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এজন্য তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি-কে ধন্যবাদ জানান।
ট্রাম্প তার পোস্টে বলেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রাশিয়া ও ইউক্রেন ৯, ১০ ও ১১ মে যুদ্ধবিরতি পালন করবে। রাশিয়ায় এটি বিজয় দিবস উপলক্ষে এবং ইউক্রেনেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতির সঙ্গে সম্পর্কিত।”
তিনি আরও বলেন, এই যুদ্ধবিরতি দীর্ঘ ও প্রাণঘাতী সংঘাতের অবসানের সূচনা হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই সবচেয়ে বড় যুদ্ধ উল্লেখ করে ট্রাম্প জানান, যুদ্ধ শেষ করতে আলোচনা অব্যাহত রয়েছে এবং প্রতিদিনই সমাধানের আরও কাছাকাছি পৌঁছানো যাচ্ছে।
ট্রাম্পের ঘোষণার কিছু সময় পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও এক বার্তায় জানান, ৯ থেকে ১১ মে পর্যন্ত যুদ্ধবিরতি এবং যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে রাশিয়ার সম্মতিপত্র কিয়েভ গ্রহণ করেছে।
প্রসঙ্গত, ২০২২ সালে ইউক্রেনে “বিশেষ সামরিক অভিযান” শুরু করে রাশিয়া। এর আগে ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি এবং ন্যাটো জোটে ইউক্রেনের যোগদানের প্রচেষ্টা নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন উত্তেজনা চলছিল। এরপর থেকেই যুদ্ধ অব্যাহত রয়েছে।
রাশিয়ায় প্রতি বছর ৮ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় স্মরণে ‘বিজয় দিবস’ পালন করা হয়। ১৯৪৫ সালের এই দিনে নাৎসি জার্মানি আত্মসমর্পণ চুক্তিতে সই করেছিল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে