ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
‘বারবার আন্দোলন হলেও দেশের রাজনীতিতে পরিবর্তন আসেনি’
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে রাজনীতির চর্চা সুন্দর ও পরিচ্ছন্ন নয় এবং বারবার পরিবর্তনের জন্য আন্দোলন ও ত্যাগ হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন আসেনি।
শুক্রবার (৮ মে) দুপুর ১২টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রায়ের পতিসর রবীন্দ্র কাচারি বাড়িতে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, রাজনীতির দীর্ঘ অভিজ্ঞতা থাকা সত্ত্বেও দেশে বারবার মানুষ পরিবর্তনের জন্য লড়াই করেছে, প্রাণ দিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। তিনি অভিযোগ করেন, অতীতে ফ্যাসিবাদী শাসনের কারণে অর্থনীতি, ব্যাংক খাত ও প্রশাসন ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, সম্প্রতি ঘটে যাওয়া আন্দোলন ও পরিবর্তনের পর মানুষ নতুন সরকারের প্রতি আশা নিয়ে আছে। তবে কিছু পক্ষ এই পরিবর্তনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন।
ফখরুল দাবি করেন, জুলাইয়ে আমাদের সন্তানেরা সবাই মিলে যে লড়াইটা করল। আমরা একে বলি জুলাই যুদ্ধ। পরিবর্তন এসেছে, নতুন নির্বাচন হয়েছে। এখন জনগণ আর কোনো ধরনের অস্থিরতা চায় না।
তিনি আরও বলেন, বাংলাদেশ স্বাধীনতা ও গণতন্ত্র দুটিই দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জন করেছে এবং এই ইতিহাসকে সব সময় মনে রাখতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর