ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
চীনের সঙ্গে শিক্ষা সম্পর্ক গভীর চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করতে শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, টেকসই বন্ধুত্ব ও পারস্পরিক আস্থা গড়ে তুলতে জ্ঞান, গবেষণা ও শিক্ষাভিত্তিক অংশীদারত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শুক্রবার (৮ মে) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ‘চীন-বাংলাদেশ শাসন অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান বিশ্বব্যবস্থা নানা অনিশ্চয়তা ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ, বৈশ্বিক উত্তেজনা ও পারস্পরিক অবিশ্বাসের এই সময়ে বাংলাদেশ ও চীনের মতো বন্ধুপ্রতীম দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করা প্রয়োজন।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশে দায়িত্ব পালনের সময় তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সময়ের সঙ্গে এই সম্পর্ক আরও গভীর হয়েছে এবং ভবিষ্যতে তা আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদী।
তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। এই বিশাল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে শিক্ষা ও দক্ষতা উন্নয়নে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন। এ ক্ষেত্রে চীনের শিক্ষা ও প্রযুক্তিগত অগ্রগতি বাংলাদেশের জন্য অনুসরণযোগ্য উদাহরণ হতে পারে।
শিক্ষামন্ত্রী জানান, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে একাধিক সমঝোতা স্মারক সই করেছে। এর ফলে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, গবেষণা সহযোগিতা এবং উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে।
তিনি আরও বলেন, চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ভবিষ্যতেও নিয়মিত বৈঠক ও সহযোগিতা অব্যাহত থাকবে। শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও তিনি মন্তব্য করেন।
সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা বাজেট বাড়ানোর পরিকল্পনা রয়েছে এবং দেশের উন্নয়নের জন্য মানবসম্পদ গঠনকে সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ড. আ ন ম এহছানুল হক মিলন আশা প্রকাশ করেন, শিক্ষা, গবেষণা ও কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক ভবিষ্যতে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)