ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
হাঁপানি: কারণ, লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত ধারণা
নিজস্ব প্রতিবেদক: ৫ মে বিশ্বব্যাপী পালিত হয়েছে বিশ্ব হাঁপানি দিবস (ওয়ার্ল্ড অ্যাজমা ডে)। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘হাঁপানি রোগীদের প্রদাহবিরোধী ইনহেলারের প্রাপ্যতা নিশ্চিত করা একটি জরুরি প্রয়োজন’। ১৯৯৮ সালে সূচনা হওয়া এই দিবসটি প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার জনসচেতনতা বাড়াতে পালিত হয়ে আসছে।
হাঁপানি হলো শ্বাসনালির দীর্ঘমেয়াদি প্রদাহজনিত রোগ। বিশ্বজুড়ে এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ২৬ কোটির বেশি, এবং প্রতিবছর এতে সাড়ে চার লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রায় ৮০ শতাংশই নিম্ন ও মধ্যম আয়ের দেশে ঘটে। বাংলাদেশে প্রায় ৭০ থেকে ৮০ লাখ মানুষ হাঁপানিতে ভুগছেন।
এই রোগে ১ থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্যে আক্রান্ত হওয়ার হার তুলনামূলক বেশি। শহরের তুলনায় গ্রামীণ অঞ্চলে এর প্রাদুর্ভাবও বেশি দেখা যায়।
হাঁপানির প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, দীর্ঘস্থায়ী কাশি, শ্বাস নেওয়ার সময় বুকে বাঁশির মতো শব্দ, বুকে চাপ অনুভূতি এবং দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা। বছরে একাধিকবার, বিশেষ করে অ্যালার্জেনের সংস্পর্শে এলে এসব উপসর্গ তীব্র হয়।
হাঁপানিতে আক্রান্ত রোগীরা বিভিন্ন অ্যালার্জেনের প্রতি বেশি সংবেদনশীল হয়ে থাকেন। এর মধ্যে ধুলা, ধোঁয়া, ঠান্ডা আবহাওয়ার পরিবর্তন, ঘরের মাইট, ছত্রাক, ফুলের রেণু এবং পশুপাখির লোম বা পালক অন্যতম। ভাইরাসজনিত সংক্রমণও উপসর্গ বাড়াতে পারে। কিছু ব্যথানাশক ও রক্ত তরল করার ওষুধও সমস্যা বাড়াতে পারে। রোগ নির্ণয়ে বুকের এক্স-রে, রক্তে অ্যালার্জির মাত্রা, ফেনো পরীক্ষা এবং স্পাইরোমেট্রি করা হয়।
চিকিৎসা হিসেবে হাঁপানি সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য না হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এর ওষুধ মূলত দুই ধরনের উপশমকারী যেমন সালবিউটামল এবং প্রতিরোধকারী যেমন লিউকোট্রিন অ্যান্টাগনিস্ট, স্টেরয়েড ইনহেলার, দীর্ঘমেয়াদি শ্বাসনালি সংকোচনরোধক ইনহেলার ও ডক্সিসাইক্লিন। রোগীদের নিয়মিত চিকিৎসার পাশাপাশি জীবনযাপনের সঙ্গে মানিয়ে চলতে হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)