ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
শর্ত না মানলে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ থাকবে: প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়া সরকারের দেওয়া শর্তে বাংলাদেশ রাজি না হলে দেশটির শ্রমবাজার আবারও বন্ধই থেকে যাবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক নূর।
বুধবার (৬ মে) অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) আয়োজিত অভিবাসী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ার শ্রমবাজার ২০০৮ সালে প্রথমবার বন্ধ হয়। এরপর ২০১৬ সালে পুনরায় চালু হলেও ২০১৮ সালে আবার বন্ধ হয়ে যায়। পরে ২০২২ সালে চালু হয়ে ২০২৪ সালে আবারও বন্ধ হয়, যা বর্তমানে এখনো বন্ধ রয়েছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে একাধিক বৈঠক ও সফর হলেও বাজারটি পুনরায় চালু করা সম্ভব হয়নি, কারণ মালয়েশিয়া ১০টি শর্ত দেয়। ওই শর্ত অনুযায়ী বাংলাদেশে মাত্র ৫ থেকে ৭টি এজেন্সি ছাড়া অন্য কেউ কর্মী পাঠাতে পারবে না।
নূরুল হক নূর আরও বলেন, পরবর্তীতে তিনটি শর্ত শিথিল করে ৪২৩টি রিক্রুটিং এজেন্সির একটি তালিকা দেওয়া হয়। তবে বাস্তবতা হলো, বাজার এখনো বন্ধই রয়েছে। তিনি উল্লেখ করেন, সিন্ডিকেট বা ফেয়ার রিক্রুটমেন্ট সিস্টেম যে নামেই বলা হোক না কেন, যদি এই শর্তগুলোতে বাংলাদেশ রাজি না হয়, তাহলে শ্রমবাজার বন্ধই থাকবে।
তিনি আরও বলেন, সম্প্রতি মন্ত্রী মালয়েশিয়া সফর করে সেখানকার কর্তৃপক্ষের কাছে ৪২৩টি অনুমোদিত রিক্রুটিং এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)