ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
‘সাংবাদিকতার জন্য কোড অব কনডাক্ট প্রণয়নে কাজ চলছে’
নিজস্ব প্রতিবেদক: সরকার সাংবাদিকতার জন্য একটি সুস্পষ্ট নীতিমালা ও আচরণবিধি (কোড অব কনডাক্ট) প্রণয়নের কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানান, এ উদ্যোগ দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সংক্রান্ত অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে অনলাইনভিত্তিক মিডিয়া খুব সহজেই চালু করা যাচ্ছে, কিন্তু সেখানে একটি সুস্পষ্ট নীতিমালার ঘাটতি রয়েছে এ বিষয়টি অনেকেই স্বীকার করবেন। জেলা প্রশাসকদের পক্ষ থেকেও সাংবাদিকতার জন্য নির্দিষ্ট মানদণ্ড ও আচরণবিধির প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে, যাতে মাঠপর্যায়ে প্রশাসন ও গণমাধ্যম উভয়ের কার্যক্রম আরও সহজ হয়। এ প্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় সাংবাদিকতার জন্য একটি নীতিমালা ও কোড অব কনডাক্ট প্রণয়নের কাজ করছে এবং তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং ভবিষ্যতেও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই তথ্য গোপনের প্রবণতা থেকে সরকার সরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। তার ভাষায়, অতীতে তথ্য গোপনের যে প্রবণতা দেখা গেছে, বর্তমান সরকার তা অনুসরণ করবে না এটাই যৌক্তিক ধারণা।
গুজব ও ভুয়া তথ্য মোকাবিলায় সরকারের পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। তিনি জানান, ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদার করতে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে জেলা পর্যায়ের তথ্য অবকাঠামোকে সমন্বিত করা হবে।
জাহেদ উর রহমান বলেন, জেলা পর্যায়ের সরকারি তথ্যসেবা কাঠামোকে ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক