ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার: জোবাইদা রহমান
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জোবাইদা রহমান। তিনি বলেন, দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে নানা অবহেলার মধ্য দিয়ে গেছে, তবে সরকার এমন একটি কাঠামো গড়ে তুলতে কাজ করছে যাতে কোনো নাগরিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে সাধারণ জনগণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ‘স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ এর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন’ শীর্ষক এ সভার আয়োজন করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।
ডা. জোবাইদা রহমান বলেন, কড়াইল, ভাসানটেক ও সাততলা বস্তিবাসীর জন্য সর্বাত্মক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিনের অবহেলায় রয়েছে। সরকারি হাসপাতালগুলো অতিরিক্ত চাপে আছে, আর স্বাস্থ্যকর্মীরাও নানা সীমাবদ্ধতার মধ্যে কাজ করছেন। ফলে প্রতিদিন লাখো মানুষ মানসম্মত চিকিৎসা পাওয়ার জন্য সংগ্রাম করছে। বর্তমানে স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭২ শতাংশ মানুষকে নিজে বহন করতে হয়, যা অনেক ক্ষেত্রেই দারিদ্র্যের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
তিনি আরও বলেন, লক্ষ্য হলো এই এলাকার কেউ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়। নবজাতক থেকে প্রবীণ পর্যন্ত সবাই যেন সহজে ও দ্রুত চিকিৎসা পায়, বিশেষ করে অন্তঃসত্ত্বা নারীরা যেন জরুরি চিকিৎসা সুবিধা পায়।
এ সময় তিনি উল্লেখ করেন, এই এলাকার মানুষ শহরের অর্থনৈতিক চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, বিশেষ করে পোশাক শিল্পে। কিন্তু বাস্তবে অনেকেই ছোটখাটো অসুস্থতায় স্থানীয় ফার্মেসির ওপর নির্ভর করেন। এ অবস্থার পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেন তিনি।
ডা. জোবাইদা রহমান বলেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে কেন্দ্র করে একটি স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তুলতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে স্বাস্থ্যসেবা সম্পর্কে জানতে ও পেতে পারেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় বহু মানুষের জীবন বাঁচানো সম্ভব হবে। তিনি পুনর্ব্যক্ত করেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার।
এর আগে তিনি হাসপাতালের প্যাথলজি প্যাভিলিয়ন, গ্যাস্ট্রোলিভার সেন্টার ও ৫০ শয্যা আইসিইউ উদ্বোধন করেন। পরে তিনি আইসিইউতে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার মান উন্নয়নে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, জনগণের মধ্যে স্বাস্থ্যসেবার প্রতি আস্থা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতে গুণগত পরিবর্তনের জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
হাসপাতাল পরিচালক জানান, নতুন আইসিইউতে আধুনিক যন্ত্রপাতি, প্রশিক্ষিত জনবল এবং সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে, যার ফলে গুরুতর রোগীরা আরও উন্নত চিকিৎসা পাবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা