ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

আইইএলটিএস ছাড়াই বাংলাদেশিদের স্কলারশিপ দিচ্ছে কলম্বিয়া

ইনজামামুল হক পার্থ
ইনজামামুল হক পার্থ

রিপোর্টার

২০২৬ মে ০৫ ১৯:৫০:৫০

আইইএলটিএস ছাড়াই বাংলাদেশিদের স্কলারশিপ দিচ্ছে কলম্বিয়া

পার্থ হক: কলম্বিয়া সরকার ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর, স্পেশালাইজেশন ও পিএইচডি পর্যায়ে স্কলারশিপের সুযোগ দিচ্ছে। “কলম্বিয়া গভর্নমেন্ট স্কলারশিপ-২০২৬” এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ করা হবে আগামী ৫ জুন ২০২৬ পর্যন্ত।

দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমে অবস্থিত কলম্বিয়া তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, জীববৈচিত্র্য এবং উন্নত শিক্ষাব্যবস্থার কারণে বিশ্বব্যাপী পরিচিতি অর্জন করেছে। দেশটির উচ্চশিক্ষা ব্যবস্থা শুধু দক্ষিণ আমেরিকায় নয়, বৈশ্বিক মানদণ্ডেও ক্রমাগত উন্নত হচ্ছে।

কলম্বিয়ার অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে-

১. ন্যাশনাল ইউনিভার্সিটি অব কলম্বিয়া (Universidad Nacional de Colombia)

২. ইউনিভার্সিটি অব দ্য অ্যান্ডিজ (Universidad de los Andes)

৩. পন্টিফিশিয়াল জেভিয়ান ইউনিভার্সিটি (Pontificia Universidad Javeriana)

সুযোগ-সুবিধা হিসেবে রয়েছে সম্পূর্ণ টিউশন ফি, চিকিৎসা বীমা, ভিসা খরচ, বই ও শিক্ষাসামগ্রীর ব্যয় এবং মাসিক ভাতা প্রদান।

আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই কলম্বিয়া ব্যতীত অন্য দেশের নাগরিক হতে হবে। স্নাতক পর্যায়ের জন্য উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। যেকোনো বিষয়ে পেশাগত বা একাডেমিক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ৫০ বছরের বেশি হওয়া যাবে না এবং কলম্বিয়ান নাগরিকের সঙ্গে বিবাহিত হওয়া যাবে না। আবেদনকারীর জন্য আইইএলটিএস বাধ্যতামূলক নয়।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে আবেদনপত্র, সিভি, সুপারিশপত্র, পাসপোর্টের কপি, স্বাস্থ্যসনদ এবং স্টেটমেন্ট অব পারপাস।

আগ্রহী প্রার্থীরাঅনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

আবেদনের শেষ তারিখ আগামী ৫ জুন ২০২৬।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৃত্তি এর অন্যান্য সংবাদ

দেশে কমলো সোনার দাম, ভরি কত?

দেশে কমলো সোনার দাম, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও দামের পতন ঘটেছে। নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ভরিতে কয়েক হাজার টাকা কমে ক্রেতাদের জন্য কিছুটা... বিস্তারিত