ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
বিরোধী দলে থেকেও মুক্তিযুদ্ধের চেতনা ছড়াতে কাজ করেছি
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসকে জনগণের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে নিজ দলের অবস্থান যাই হোক না কেন, নিজস্ব প্রতিবেদক: সব সময় কাজ করেছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। সেই সময় থেকেই তিনি বিরোধী দলে থাকলেও মুক্তিযুদ্ধের স্মৃতি ও চেতনাকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে গেছেন।
ডিসি সম্মেলনের আলোচনার বিষয়ে তিনি জানান, চার দিনব্যাপী এই সম্মেলনের প্রথম সেশনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়েছে। সেখানে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের অবদান, মন্ত্রণালয়ের চলমান কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ দেশের সবচেয়ে বড় অর্জন, যা জাতি সবসময় ধারণ ও লালন করে। এই অর্জনকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরাই সরকারের মূল লক্ষ্য।
আহমেদ আযম খান বলেন, মুক্তিযুদ্ধকে জাতির কাছে স্মরণীয় করে রাখতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ খেতাবেও ভূষিত হয়েছেন।
সবশেষে তিনি বলেন, রাজনৈতিক অবস্থান ভিন্ন হলেও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সব সময় কাজ করে গেছেন এবং ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত