ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নবম পে-স্কেল: এমপিও শিক্ষকদের বেতন বৃদ্ধি প্রসঙ্গে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো চালুর উদ্যোগ জোরদার করেছে সরকার। নবম জাতীয় পে-স্কেলের সুপারিশ বাস্তবায়নের প্রস্তুতি চলমান রয়েছে, যা কার্যকর হলে সরকারি কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও এর সুফল পেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নবম পে-স্কেল বাস্তবায়নের অংশ হিসেবে প্রথম ধাপে আগামী জুলাই থেকে মূল বেতনের ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। এতে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে। তবে এই সুবিধা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পাবেন কি না এ নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পে-স্কেল কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনও বাড়বে। যদিও তাদের পুরো বেতন সরকার বহন করে না, তবুও সরকারের অনুদানের অংশ বাড়ার কারণে তাদের আয়েও ইতিবাচক প্রভাব পড়বে। এ লক্ষ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নবম পে-স্কেলের সুবিধা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পাবেন। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে এবং সরকারি অংশের মাধ্যমে তাদের বেতন-সুবিধা বৃদ্ধি পাবে।
এদিকে পে-কমিশন সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। তবে বর্তমান আর্থিক বাস্তবতা বিবেচনায় এই হার কমিয়ে ৬০ থেকে ৭০ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
সোমবার (৪ মে) অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নবম পে-স্কেল তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ২০২৬-২৭ অর্থবছরে প্রথম ধাপে মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি করা হতে পারে। তবে এই বৃদ্ধি কমিশনের পূর্ণ সুপারিশ অনুযায়ী নয়; বরং ৬০ থেকে ৭০ শতাংশ বৃদ্ধির হিসাব থেকে নির্ধারিত অর্থের ৫০ শতাংশ কার্যকর করা হতে পারে।
অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পে-কমিশনের সুপারিশ পর্যালোচনায় গঠিত উচ্চপর্যায়ের কমিটির প্রস্তাব অনুযায়ী কাজ এগোচ্ছে। শিগগিরই চূড়ান্ত অনুমোদনের জন্য বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।
সবশেষে বলা যায়, নবম পে-স্কেল বাস্তবায়ন পুরোপুরি চূড়ান্ত না হলেও এ বিষয়ে সরকারের অগ্রগতি অব্যাহত রয়েছে। আর্থিক সক্ষমতা বিবেচনায় ধাপে ধাপে বেতন বৃদ্ধি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও এর সুবিধা ভোগ করবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক