ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভবিষ্যৎ প্রজন্মকে কর্মদক্ষ করতে কাজ চলছে: মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক: ভবিষ্যৎ প্রজন্মকে কর্মদক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই এখন অন্যতম অগ্রাধিকার।
সোমবার (৪ মে) ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের নীতি ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত দুই মাসে সরকারের ঘোষিত ম্যানিফেস্টো বিভিন্ন খাতে কার্যকরভাবে বাস্তবায়ন শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
উপদেষ্টা আরও বলেন, দেশের বড় একটি অংশ তরুণ জনগোষ্ঠী। তাদের দক্ষতা উন্নয়ন এবং দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে “লার্নিং উইথ হ্যাপিনেস” ধারণার মাধ্যমে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
তিনি জানান, বন্ধ শিল্প-কারখানা পুনরায় চালু করা, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং অদক্ষ শ্রমশক্তিকে দক্ষ করে তোলার মতো উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে কর্মদক্ষ করে গড়ে তুলতেই সরকার কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক