ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
পুলিশ ইউনিফর্মে পরিবর্তন আসছে? যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকার পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ইউনিফর্মের ওপরের অংশে আগের মতোই নেভি ব্লু শার্ট বহাল রাখা হয়েছে এবং নিচের অংশে খাকি প্যান্ট ব্যবহার করা হবে।
সোমবার (৪ মে) দুপুরে সচিবালয়ে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর বর্তমান পোশাক নিয়ে সন্তুষ্টির ঘাটতি রয়েছে এবং এটি ব্যাপকভাবে গ্রহণযোগ্য হয়নি। তাই পুলিশ বাহিনীর অনুরোধ ও বাস্তবতা বিবেচনায় নতুন ইউনিফর্ম নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, ঐতিহ্য ও গ্রহণযোগ্যতা বিবেচনায় ওপরের অংশে নেভি ব্লু শার্ট বহাল রেখে প্যান্ট হিসেবে খাকি রং নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, নতুন পোশাক কার্যকর হতে কিছু সময় লাগবে, কারণ কাপড় প্রস্তুত, উৎপাদন ও সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন করতে সময় প্রয়োজন।
এর আগে পুলিশের পক্ষ থেকে পাঁচ ধরনের পোশাকের রঙের প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করা হয়েছিল। সেগুলোর মধ্যে ছিল খাকি শার্ট ও নেভি ব্লু প্যান্ট, খাকি শার্ট ও খাকি প্যান্ট, আগের নেভি ব্লু সম্পূর্ণ ইউনিফর্ম, লোহা রঙের পোশাক এবং আকাশি শার্ট ও নেভি ব্লু প্যান্ট। শেষ পর্যন্ত সরকার নেভি ব্লু শার্ট ও খাকি প্যান্টের সমন্বয়ে নতুন ইউনিফর্ম নির্ধারণ করে।
গতকাল রোববার একজন সাংবাদিককে বিদেশে যেতে না দেওয়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে, কারণ এ বিষয়ে তার কাছে নির্দিষ্ট তথ্য নেই।
পুলিশ প্রশাসনে সাম্প্রতিক বদলি ও বাধ্যতামূলক অবসর প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া, যা নিয়োগ, পদোন্নতি, বদলি ও শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে আইন অনুযায়ী সম্পন্ন করা হচ্ছে।
তিনি আরও জানান, বাধ্যতামূলক অবসরের ক্ষেত্রে মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ কমিটি যাচাই-বাছাই করে বিধি অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে, যাতে কোনো ধরনের অনিয়ম না হয়।
২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে জামিনে মুক্ত আসামিদের বিষয়ে তিনি বলেন, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী জামিন দেওয়া হয়েছে, তবে চিহ্নিত অপরাধীরা যাতে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১ মে থেকে সারা দেশে মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হয়েছে। পুলিশ, র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করছে। মাদক চোরাচালান ও বড় সিন্ডিকেট দমনই এই অভিযানের প্রধান লক্ষ্য। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- পর্তুগাল বনাম কঙ্গো: এক ক্লিকে মোবাইলে দেখুন সরাসরি