ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ডিএসই ও মিতালি গ্রুপের মধ্যে ভাড়া সংক্রান্ত চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক:ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি ও মিতালি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ-এর মধ্যে অফিস ভাড়া সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৪ মে ২০২৬ তারিখে নিকুঞ্জস্থ ডিএসই টাওয়ারে এই চুক্তি সই হয়।
চুক্তি অনুযায়ী, শীর্ষস্থানীয় তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিতালি গ্রুপ তাদের অফিস ডিএসই টাওয়ারে স্থানান্তর করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং মিতালি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এহসান আব্দুল্লাহ। এছাড়া ডিএসই’র সিওও মোহাম্মদ আসাদুর রহমান ও মিতালি গ্রুপের সিওও আনোয়ার সাদাতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও নেটওয়ার্কিংয়ের নতুন ক্ষেত্র তৈরি হবে। নিট ও ফ্লিস পোশাক খাতে মিতালি গ্রুপের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ব্যবসায়িক অবস্থান পুঁজিবাজারের কেন্দ্রস্থলে তাদের উপস্থিতি আরও অর্থবহ করে তুলবে।
ইএইচপি
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের