ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
চলতি মাসে গ্যাসের দামে পরিবর্তন নেই
নিজস্ব প্রতিবেদক: টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর মে মাসে এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন আসেনি। ভোক্তাদের জন্য স্বস্তির খবর হলো, চলতি মাসে রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়নি।
গত এপ্রিল মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দুই দফায় বাড়ানো হয়। এতে ১২ কেজি সিলিন্ডারের দাম মার্চের তুলনায় মোট ৫৯৯ টাকা বেড়ে ১ হাজার ৯৪০ টাকায় নির্ধারিত হয়।
চলতি মে মাসে এই ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে ভোক্তাদের আগের নির্ধারিত দামে এলপিজি কিনতে হবে।
রোববার (৩ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছে। তবে ১২ কেজি বোতলজাত এলপিজির দাম ১ হাজার ৯৪০ টাকাই বহাল থাকছে। নতুন এই দর আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে ২ এপ্রিল বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম একবারে ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করে। মার্চে যার দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। পরে ১৯ এপ্রিল আবার ২১২ টাকা বাড়িয়ে নতুন করে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়।
সব মিলিয়ে, টানা মূল্যবৃদ্ধির পর অন্তত মে মাসে এলপিজির দামে স্থিতিশীলতা এসেছে, যা ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের