ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নুসরাত তাবাসসুমের শপথ আজ হচ্ছে না
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০তম সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমের গেজেট আজ প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। এর ফলে রোববার রাতে নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না তিনি, যেখানে অন্য ৪৯ জন সংরক্ষিত নারী সংসদ সদস্যের শপথ নেওয়ার কথা রয়েছে।
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও আইনি প্রক্রিয়া ও আপিলের নির্ধারিত সময়ের কারণে গেজেট প্রকাশে বিলম্ব হচ্ছে। ইসি জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার তার নাম গেজেট আকারে প্রকাশ করা হতে পারে।
রোববার (৩ মে) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
গত ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে রোববার রাত ৯টায় অনুষ্ঠিতব্য শপথ অনুষ্ঠানে নুসরাত তাবাসসুমের নাম থাকছে না।
এ বিষয়ে কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সাধারণ নিয়ম অনুযায়ী বৈধ ঘোষণা হওয়ার পরদিন গেজেট প্রকাশ করা হয়। প্রার্থী বা সংশ্লিষ্ট পক্ষের আপিল ও মনোনয়ন প্রত্যাহারের সুযোগ রাখতেই নির্ধারিত সময় দেওয়া হয়েছে। সেই সময়সীমা চলমান থাকায় আজ গেজেট প্রকাশ সম্ভব হয়নি।
তিনি আরও জানান, এনসিপির আরেক নেত্রী মনিরা শারমিনের রিট আবেদনও এ প্রক্রিয়ায় প্রভাব ফেলছে। বিষয়টি বর্তমানে আদালতের পর্যবেক্ষণে রয়েছে, ফলে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের ওপর নির্ভর করছে। যেহেতু এটি একটি সংরক্ষিত আসন, আদালতের কোনো নির্দেশ এলে নির্বাচন কমিশনকে নতুন সিদ্ধান্ত নিতে হবে।
কমিশনারের ভাষ্য অনুযায়ী, নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশের পর আদালতের পক্ষ থেকে ভিন্ন কোনো নির্দেশনা এলে তা আইন অনুযায়ী পরিবর্তন বা বাতিল হতে পারে। সেক্ষেত্রে প্রার্থিতা নিয়ে নতুন পরিস্থিতি তৈরি হতে পারে এবং রাজনৈতিক জোটের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন পড়তে পারে।
ইসি জানিয়েছে, পুরো বিষয়টি বর্তমানে বিচারিক প্রক্রিয়ার গতিপ্রকৃতির ওপর নির্ভর করছে এবং আগামীকাল গেজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের