ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
২৩ বছর পর ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদক: প্রায় ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ৩১১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আজিজুল হাকিম আজিজকে সভাপতি এবং মো. রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে সংগঠনটির নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির সভাপতি আজিজুল হাকিম আজিজ বলেন, দীর্ঘ সময় পর ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। তিনি উল্লেখ করেন, এ ইউনিটটি সাংগঠনিকভাবে শক্তিশালী এবং অতীতে আন্দোলন-সংগ্রামে অনেক ত্যাগী নেতাকর্মী এখানে কাজ করেছেন।
তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থ, প্রতিহিংসা ও গ্রুপিংয়ের ঊর্ধ্বে থেকে সবাইকে মূল্যায়নের চেষ্টা করা হয়েছে। নতুন দায়িত্ব পালনে তিনি সততা, স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
আজিজুল হাকিম জানান, জিয়াউর রহমানের আদর্শ ও খালেদা জিয়ার দিকনির্দেশনা অনুসরণ করে সংগঠনকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে তারা কাজ করবেন। পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের