ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
ভালো পারফর্ম করা শিক্ষকদের পুরস্কৃত করা হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ডিসি সম্মেলনে ভালো পারফর্ম করা শিক্ষকদের জন্য পুরস্কার দেওয়ার নতুন উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মাঠ পর্যায়ে কর্মরত শিক্ষকদের কাজের মান বিবেচনা করে নির্দিষ্ট সংখ্যক শিক্ষককে বাছাই করে সরকারের পক্ষ থেকে রিওয়ার্ড বা অ্যাওয়ার্ড প্রদানের ব্যবস্থা করা হবে।
রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “ধরুন নাটোর জেলার কথা যদি ধরি, সেখানে ভালো কাজ করা তিনজন বা পাঁচজন শিক্ষককে নির্বাচন করা হবে। এরপর সেই তালিকা পাঠানো হলে সরকার তাদের সম্মাননা বা পুরস্কারের ব্যবস্থা করবে।” এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নির্বাচনি ইশতেহার এবং জনগণের সঙ্গে স্বাক্ষরিত ‘জুলাই সনদ’-এর সব অঙ্গীকার ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি দেশের যেকোনো পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য ও বেকারত্ব বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জনগণের দুর্ভোগ না বাড়িয়ে সমস্যার কার্যকর সমাধান খুঁজতে সরকার কাজ করছে বলেও তিনি জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- আজকের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জানুন
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ