ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ভর্তি–সহায়তার আবেদনের সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক: উচ্চমাধ্যমিক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তা পেতে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীরা এখন ৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগে নির্ধারিত ৩০ এপ্রিলের পরিবর্তে আবেদনের সময় বাড়িয়ে এই নতুন সময় নির্ধারণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবে।
ট্রাস্টেরওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৪,০০০ টাকা, উচ্চমাধ্যমিক পর্যায়ে ৬,০০০ টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ৮,০০০ টাকা হারে ভর্তি সহায়তা দেওয়া হচ্ছে।
আবেদনের জন্য শিক্ষার্থীদের কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে পূর্ববর্তী শ্রেণিতে মেধাবী হিসেবে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর বা জিপিএ–৫-এর ক্ষেত্রে ৩ দশমিক ৫০ প্রাপ্তির প্রমাণপত্র আপলোড করা। এছাড়া এতিম, প্রতিবন্ধী শিক্ষার্থী বা অভিভাবক, দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তি, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, নিম্ন আয়ের শ্রমজীবী পরিবারের শিক্ষার্থী এবং জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তানের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র জমা দিতে হবে। পিতা, মাতা বা অভিভাবকের বার্ষিক আয় ৩ লাখ টাকার মধ্যে থাকতে হবে এবং শিক্ষার্থী যে হতদরিদ্র পরিবারের সন্তান এ মর্মে স্থানীয় জনপ্রতিনিধির সনদও আপলোড করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক ট্রাস্ট নির্ধারিত ফরমে প্রত্যয়নপত্র, শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষার্থীর একটি ছবি এবং শিক্ষার্থী বা তার অভিভাবকের অনলাইন ব্যাংক হিসাবের তথ্য।
সবশেষে জানানো হয়েছে, পুরো কার্যক্রমটি অনলাইনভিত্তিক হওয়ায় কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই। ভর্তি–সহায়তা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময় (সকাল ৯টা থেকে বিকেল ৪টা) হেল্পলাইন নম্বর ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো