ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ইরান ভেঙে পড়ার দ্বারপ্রান্তে রয়েছে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরান বর্তমানে ‘ভেঙে পড়ার দ্বারপ্রান্তে’ রয়েছে এবং দেশটি অভ্যন্তরীণ নেতৃত্ব সংকট সামাল দেওয়ার চেষ্টা করছে এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, ইরানের শীর্ষ নেতারাই তাকে এ পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন বলে দাবি করেন তিনি। একইসঙ্গে তেহরানের সাম্প্রতিক অবস্থান নিয়ে অসন্তোষও প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
দুই মাস ধরে চলমান যুদ্ধের অবসানে ইরান নতুন এক প্রস্তাবে বলেছে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এবং পারস্য উপসাগরে জাহাজ চলাচল সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত থাকবে।
সোমবার ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন বলে জানিয়েছে এক মার্কিন কর্মকর্তা, যিনি বিষয়টি সম্পর্কে অবহিত ছিলেন। ওই কর্মকর্তা জানান, ট্রাম্প শুরু থেকেই ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনার পক্ষে অবস্থান নিয়েছেন।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান তাদের কাছ থেকে জানিয়েছে যে দেশটি ‘ভেঙে পড়ার দ্বারপ্রান্তে’ রয়েছে। তিনি আরও দাবি করেন, তারা যুক্তরাষ্ট্রকে যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি ইরানের নেতৃত্ব শূন্য পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
তবে ইরান কীভাবে বা কোন মাধ্যমে এই বার্তা ট্রাম্পের কাছে পৌঁছেছে, সে বিষয়ে পোস্টে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার প্রথমবারের মতো সৌদি আরবে সশরীরে বৈঠকে বসেন উপসাগরীয় অঞ্চলের নেতারা। একজন উপসাগরীয় কর্মকর্তা জানান, সাম্প্রতিক সময়ে ইরানের হামলার জবাব এবং ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতি নিয়েই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামলার ঘটনা কিছুটা কমলেও উপসাগরীয় দেশগুলো এখনো সম্ভাব্য নতুন সংঘাত নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে।
২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি ইরানের কর্মসূচিকে সীমিত করেছিল। ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তবে ট্রাম্প তার প্রথম মেয়াদে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করলে তা কার্যত ভেঙে যায়।
চলমান সংঘাতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্যেও প্রভাব পড়েছে। শান্তি আলোচনার সম্ভাবনা থাকলেও সম্প্রতি কিছু কূটনৈতিক সফর বাতিল হওয়ায় সেই অগ্রগতি আবার অনিশ্চয়তায় পড়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সম্প্রতি পাকিস্তান, ওমান এবং রাশিয়া সফর করেন। রাশিয়ায় তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে সমর্থনের আশ্বাস পান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে