ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
৫ই আগস্ট কোনো বিপ্লব নয়, এটি একটি গণঅভ্যুত্থান: ফজলুর রহমান
নিজস্ব প্রতিবেদক: ৫ই আগস্টের গণঅভ্যুত্থানকে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। তিনি বলেন, মুক্তিযুদ্ধ আর ৫ই আগস্টের ঘটনা এক নয়; এ দুইয়ের মধ্যে তুলনা করা হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনার মতোই অনুচিত।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, ৫ই আগস্টের ঘটনায় যারা অংশ নিয়েছেন এবং শহীদ হয়েছেন, তাদের প্রতি তিনি শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি নিজেও ওই আন্দোলনে ছিলেন বলে উল্লেখ করেন। তবে তার ভাষ্য অনুযায়ী, ৫ই আগস্ট কোনো বিপ্লব নয়, এটি একটি গণঅভ্যুত্থান। এ ঘটনাকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা হলে তা ভুল হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম একদিনে হয়নি। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকার মাধ্যমে স্বাধীনতার ভিত্তি তৈরি হয়। সেই ধারাবাহিকতার ফলেই ১৯৭১ সালে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন বলেও উল্লেখ করেন তিনি।
সংসদে স্বাধীনতাবিরোধীদের উদ্দেশে তিনি বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি টিকে থাকবে এবং কোনো রাজাকার বা স্বাধীনতাবিরোধী শক্তি জয়ী হতে পারবে না।
একই অধিবেশনে ৫ই আগস্ট-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন এলাকায় থানা লুট ও পুলিশ হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন ফজলুর রহমান। তিনি বলেন, এসব ঘটনায় কোনো ধরনের দায়মুক্তি থাকা উচিত নয়।
তিনি আরও বলেন, ৫ই আগস্টের পর যেসব থানা লুট, অস্ত্র লুট এবং পুলিশ হত্যার ঘটনা ঘটেছে, সেগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। এসব ঘটনার বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
পুলিশ সদস্যদের মানবাধিকার ও পারিবারিক পরিস্থিতির বিষয়টিও তুলে ধরে ফজলুর রহমান বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরা যদি কোনো অন্যায় করে থাকেন, তার বিচার হওয়া উচিত। একই সঙ্গে তিনি নিহত পুলিশ সদস্যদের পরিবারের পাশে রাষ্ট্রের দাঁড়ানোর আহ্বান জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের মৃ’ত্যু
- সকালে না রাতে, কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল আজই
- দেশে সোনার দামে বড় পতন
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই