ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশের সঙ্গে শিক্ষা ও প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহ পাকিস্তানের
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা, সংস্কৃতি এবং প্রযুক্তি খাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। বিশেষ করে বায়োটেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের মতো আধুনিক ও কারিগরি শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে চায় দেশটি।
সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এ আগ্রহের কথা জানান।
বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার জানান, বর্তমানে পাকিস্তান সরকার বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বায়োটেকনোলজি, বিবিএ, এআই, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাশন ডিজাইনিংসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করছে। পাশাপাশি ‘পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম’ এবং ‘ট্রেনিং ফর সিভিল সার্ভিস’-এর মাধ্যমে দুই দেশের মধ্যে কারিগরি ও প্রশাসনিক সহযোগিতা চলমান রয়েছে। ভবিষ্যতে শিক্ষা, খেলাধুলা ও প্রযুক্তি খাতে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় শিক্ষামন্ত্রী দুই দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শিক্ষক প্রশিক্ষণ ও ‘এক্সচেঞ্জ প্রোগ্রাম’ চালু এবং সম্প্রসারণের মাধ্যমে শিক্ষা খাতে নতুন সুযোগ তৈরি করা সম্ভব।
একই দিনে শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউকে ম্যানেজমেন্ট কলেজের সিইও এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও সাক্ষাৎ করেন। বৈঠকে ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটনের প্রতিনিধিরা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকগুলোতে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মো. ওয়াসিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর