ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
জনগণের আস্থা তৈরি করতে ব্যর্থ হচ্ছে বিএনপি: সাইফুল হক
নিজস্ব প্রতিবেদক: দেশে রাজনৈতিক পরিস্থিতি আবারও অস্থিরতার দিকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরও প্রত্যাশিত রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয়নি, বরং জনপরিসরে বিএনপির অবস্থান ও আত্মবিশ্বাসে ঘাটতি দেখা যাচ্ছে।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভার দ্বিতীয় দিনের অধিবেশনে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠনের দুই মাস না পেরোতেই রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। সংসদের ভেতরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও বাইরে জনগণের আস্থা তৈরি করতে ব্যর্থ হচ্ছে বিএনপি।
তিনি আরও বলেন, সংস্কার ইস্যুতে সুস্পষ্ট অবস্থান নিতে না পারায় জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এতে রাজনৈতিকভাবে বিএনপি তাদের অর্জনের একটি অংশ বিরোধীদের কাছে হারাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে চলমান সংকট থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে। তা না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
বেলজিয়ামভিত্তিক ক্রাইসিস গ্রুপের একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে সাইফুল হক বলেন, বর্তমান সরকার ব্যর্থ হলে দেশ বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।
তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করে গণতান্ত্রিক উত্তরণে ভূমিকা রাখবে।
সভায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, সজীব সরকার রতন, মাহবুবুল করিম টিপু, রাশিদা বেগম, সাইফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় গ্রামাঞ্চলে বিদ্যুৎ সংকট ও ডিজেলের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। দ্রুত এ সমস্যা সমাধান না হলে বোরো আবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি