ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
নিখোঁজ হওয়ার ২৪ দিন পর ফিরলেন পরিচালক
বিনোদন ডেস্ক: দীর্ঘ উৎকণ্ঠা আর অনিশ্চয়তার পর অবশেষে স্বস্তির খবর এল টালিউড পাড়ায়। গত ২ এপ্রিল থেকে নিখোঁজ থাকা পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের সন্ধান মিলেছে। অবিশ্বাস্য মনে হলেও সত্য যে, টানা ২৪ দিন পর তিনি নিজেই দিল্লির এক বন্ধুর বাড়িতে গিয়ে উপস্থিত হন। রবিবার (২৬ এপ্রিল) সকালে এই খবর জানাজানি হওয়ার পর পরিবার ও পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এপ্রিলের ২ তারিখ দুপুরে নিমতার একটি ব্যাংকে যাওয়ার পর থেকেই উৎসবের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। তার স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়ের সাথে সেদিন শেষবার কথা হয়েছিল দুপুর ২টা ২২ মিনিটে। এরপর থেকেই তার ফোন বন্ধ ছিল। এ ঘটনায় আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয় এবং তদন্তে নামে লালবাজারের মিসিং পার্সনস স্কোয়াড।
রবিবার সকালে হঠাৎ করেই দিল্লির এক বন্ধুর বাড়িতে হাজির হন উৎসব। খবরটি পাওয়ামাত্রই আনন্দপুর থানা ও লালবাজারকে অবহিত করা হয়। পুলিশি প্রক্রিয়ার অংশ হিসেবে উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে ভিডিও কলের মাধ্যমে স্ত্রীর সঙ্গে উৎসবের কথা বলানো হয়েছে। মৌপিয়া জানিয়েছেন, "পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমি যোগাযোগ করি। সে ভীষণ ক্লান্ত ছিল এবং দীর্ঘ সময় ঘুমাচ্ছিল।"
এতগুলো দিন উৎসব কোথায় ছিলেন বা কেন নিখোঁজ হয়েছিলেন, সে বিষয়ে এখনো মুখ খোলেননি তিনি। পুলিশের নির্দেশেই আপাতত বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। স্বামীর খোঁজে সোমবারই দিল্লি রওনা হওয়ার কথা জানিয়েছেন মৌপিয়া। দীর্ঘ প্রায় তিন সপ্তাহের এই অন্তর্ধানে কোনো মানসিক চাপ নাকি অন্য কোনো কারণ জড়িত ছিল, তা নিয়ে ভক্তদের মনে কৌতূহল রয়েই গেছে।
জেই/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)