ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় নিয়ে উদ্বেগ শিক্ষামন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বর্তমান তরুণ প্রজন্মের একটি অংশ শিক্ষক ও মন্ত্রীদের উদ্দেশে অশালীন মন্তব্য করতেও দ্বিধা করছে না, যা একটি উদ্বেগজনক প্রবণতা হিসেবে দেখা দিচ্ছে।
রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং উদ্ভাবকদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে অনেকেই ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে অনাকাঙ্ক্ষিত ও অসংলগ্ন মন্তব্য করছেন। কেউ কেউ ‘হাই’, ‘গো অ্যাহেড’, ‘ডু আ রিসার্চ’ ইত্যাদি মন্তব্য করেন, যা অনেক সময় উদ্দেশ্যহীনভাবে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হওয়ার প্রবণতা তৈরি করে। তিনি বলেন, এ ধরনের আচরণ তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের এমন আচরণ নিয়ে উদ্বেগ বাড়ছে। এমনকি ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীরাও শিক্ষক বা মন্ত্রীদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করতে পিছপা হচ্ছে না। এ পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, দেশের তরুণ প্রজন্ম কোন পথে যাচ্ছে এবং দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে আমরা কতটা সঠিকভাবে কাজে লাগাতে পারছি।
তিনি আরও বলেন, দেশের মেধাস্বত্ব ও উদ্ভাবন খাতে এখনো বড় ধরনের ঘাটতি রয়েছে। অনেক ক্ষেত্রে দেশের উদ্ভাবন ও ট্রেডমার্ক বিদেশে নিবন্ধিত হচ্ছে, অথচ নিজ দেশে তা যথাযথভাবে সংরক্ষণ করা যাচ্ছে না। এর পেছনে প্রশাসনিক দুর্বলতাকেও দায়ী করেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা