ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
‘প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে প্রশিক্ষণ বাধ্যতামূলক হবে’
নিজস্ব প্রতিবেদক: নতুন শিক্ষা কারিকুলামে কোনো ধরনের বিভাজন থাকবে না এবং এতে সমমান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, নতুন কারিকুলাম উন্নয়নে সরকার পুনর্গঠিতভাবে কাজ করছে এবং আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে এটি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষক মূল্যায়ন ব্যবস্থাকে আরও আধুনিক ও মানসম্মত করা হবে। পাশাপাশি প্রশিক্ষণ ব্যবস্থায়ও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে হলে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ সম্পন্ন করা বাধ্যতামূলক করা হবে। প্রশিক্ষণ শেষ করে উত্তীর্ণ হওয়ার পরই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে।
তিনি আরও বলেন, দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোট ১ লাখ ২০ হাজারেরও বেশি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের জন্য এক রাতেই নীতিমালা তৈরি করা সম্ভব নয়। তাই ধাপে ধাপে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকদের কার্যক্রম আরও নিবিড় মনিটরিংয়ের আওতায় আনা হবে।
এর আগে প্রতিমন্ত্রী নরসিংদী শিশু একাডেমিতে আয়োজিত ‘৭১-এর মহান স্বাধীনতা ও ২৪-এর জুলাই বিপ্লবের ধারাবাহিকতায় এক সুরে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর