ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
তেলের দাম বাড়াতে আইএমএফের চাপ নেই: পরিবহনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির পেছনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কোনো চাপ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, দীর্ঘদিন ভর্তুকি দিয়ে আসার পর বাধ্য হয়েই সরকার তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তেলের দাম বাড়ানোর বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি কোনো আন্তর্জাতিক চাপের ফল নয়; বরং অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়মিত ভর্তুকি দেওয়া সম্ভব হচ্ছিল না বলেই সরকার এ পদক্ষেপ নিয়েছে এবং তিনি মনে করেন, জনগণ বিষয়টি ইতিবাচকভাবেই নিয়েছে।
তিনি আরও জানান, পাচার রোধ এবং ভর্তুকির চাপ কমাতেও জ্বালানির মূল্য সমন্বয় করা হয়েছে। পাশাপাশি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাস ভাড়াও বাড়ানো হয়েছে। তবে ভবিষ্যতে জ্বালানির দাম কমলে আলাদা আলোচনা ছাড়াই ভাড়া কমিয়ে দেওয়া হবে—এ ক্ষেত্রে বিআরটিএর প্রজ্ঞাপনই যথেষ্ট হবে।
মন্ত্রী স্পষ্ট করেন, ভাড়া বৃদ্ধি শুধুমাত্র ডিজেলচালিত যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য। গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। এ বিষয়ে কোনো অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা নিয়ন্ত্রণের পরিকল্পনার কথাও তুলে ধরেন শেখ রবিউল আলম। তিনি বলেন, প্রধান সড়কগুলোতে পর্যায়ক্রমে অটোরিকশা চলাচল সীমিত করা হবে, যাতে যানজট কমে এবং নগরীর পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হয়।
উল্লেখ্য, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় গত ১৮ এপ্রিল দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়। এর পরদিন থেকেই নতুন দাম কার্যকর হয় এবং এর প্রভাব পড়ে পরিবহন খাতেও। ২৩ এপ্রিল থেকে নতুন বাস ভাড়া কার্যকর করা হয়েছে, যেখানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ আন্তঃজেলা রুটে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বৃদ্ধি পায়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি