ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
চা দিবসের তারিখ পরিবর্তন করল সরকার
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ‘জাতীয় চা দিবস’ পালনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে প্রতি বছর ৪ জুনের পরিবর্তে ২১ মে দিনটি পালন করা হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন পায়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের বিদ্যমান পরিপত্র সংশোধনের প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রিসভায় উপস্থাপন করে। এতে জাতীয় চা দিবসের তারিখ পরিবর্তনের যৌক্তিকতা তুলে ধরা হয়।
তারিখ পরিবর্তনের পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ২০২০ সাল থেকে প্রতি বছর ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ পালন করে আসছে। বিশ্বের শীর্ষ চা উৎপাদনকারী দেশ যেমন ভারত, শ্রীলঙ্কা, চীন, কেনিয়া ও ভিয়েতনামও একই দিনে দিবসটি উদযাপন করে থাকে।
আন্তর্জাতিকভাবে নির্ধারিত এই তারিখের সঙ্গে সঙ্গতি বজায় রাখতেই বাংলাদেশেও জাতীয় চা দিবস ২১ মে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত