ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বাঁধন আছে, বাঁধা নেই—দাম্পত্য নিয়ে চমকপ্রদ মন্তব্য জ্যাকির
বিনোদন ডেস্ক: বলিউডের তারকা দম্পতি জ্যাকি ভাগনানি ও রাকুল প্রীত সিং—তাদের দাম্পত্য জীবন নিয়ে ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন। মহামারির লকডাউনের সময় ঘনিষ্ঠ হওয়া এই জুটি ২০২৪ সালে গোয়ার সমুদ্রতীরে আড়ম্বরপূর্ণ আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাকি তাদের সম্পর্ককে ব্যাখ্যা করতে গিয়ে ‘সিচুয়েশনশিপ’ শব্দটি ব্যবহার করেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। তার ভাষ্য অনুযায়ী, বিয়ের বন্ধনে আবদ্ধ হলেও তারা সম্পর্ককে কঠোর নিয়ম বা অতিরিক্ত প্রত্যাশার বেড়াজালে বেঁধে রাখতে চান না। বরং পারস্পরিক আস্থা ও স্বাধীনতার জায়গাটিকে গুরুত্ব দিয়ে তারা এগিয়ে যাচ্ছেন।
জ্যাকি জানান, তাদের সম্পর্কে স্বচ্ছতা অন্যতম ভিত্তি। অতীতের কোনো সম্পর্কের প্রসঙ্গ এলেও তা লুকানোর প্রয়োজন বোধ করেন না তিনি। এমনকি প্রাক্তন কারও ফোন এলে খোলামেলাভাবেই কথা বলেন, যাতে সম্পর্কের মধ্যে অস্বস্তি বা সন্দেহের জায়গা তৈরি না হয়। তার মতে, এতে সম্পর্কের ওপর অযথা চাপ সৃষ্টি হয় না।
অন্যদিকে রাকুল প্রীত সিংয়ের দৃষ্টিভঙ্গিও একই রকম। তিনি মনে করেন, সম্পর্কের ক্ষেত্রে সমতা ও ব্যক্তিগত স্বাধীনতা গুরুত্বপূর্ণ। একে অপরকে নিয়ন্ত্রণ করার বদলে তারা নিজেদের পছন্দ-অপছন্দকে সম্মান করেন। প্রয়োজনে আলাদাভাবে সময় কাটানো বা ভ্রমণে যাওয়া—এসব বিষয় তাদের সম্পর্কে কোনো সমস্যা তৈরি করে না। বরং এতে পারস্পরিক বোঝাপড়া আরও মজবুত হয়।
জোনাঈদ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে